বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

জাবিতে ইন্টারনেট সংযোগে ‘চাঁদা’ দাবির অভিযোগ, জিএসের অস্বীকারে তৈরি বিতর্ক

মো. আসাদুল আলম,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি |
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩৩ মোট ভিউ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হলে ইন্টারনেট সংযোগ প্রদানকে কেন্দ্র করে ‘চাঁদা’ দাবির অভিযোগকে ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মাসুদ রানা মিষ্টুর বিরুদ্ধে ওঠা এ অভিযোগ তিনি সরাসরি অস্বীকার করেছেন। ফলে ঘটনাটি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।
কর্মীদের অভিযোগ
ইন্টারনেট সংযোগের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মী অভিযোগ করেন, হলে নিয়মিত সেবা চালু রাখতে তাদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ দাবি করা হয়েছে। তার দাবি, “সংযোগ সচল রাখতে ২৫ হাজার টাকা এককালীন এবং প্রতি মাসে আয়ের ১৫ শতাংশ দিতে বলা হয়। তা না হলে হলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।”
আরেকজন কর্মী জানান, পরিস্থিতির কারণে তারা তাদের অফিসে বিষয়টি জানালে কর্তৃপক্ষ সংযোগ বন্ধের নির্দেশ দেয়। তিনি বলেন, “আমরা অফিসে জানালে সংযোগ বন্ধ করে হল ছেড়ে দেওয়ার নির্দেশ আসে। এরপর গ্রাহকদের আইডি ব্লক করা শুরু করি।”
জিএসের পাল্টা বক্তব্য
অভিযোগের বিষয়ে জিএস মাসুদ রানা মিষ্টু বলেন, “এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা কোনো ধরনের অর্থ দাবি করিনি। শুধু ভালো মানের সেবা নিশ্চিত করার কথা বলা হয়েছে। তারা যদি তা দিতে ব্যর্থ হয়, তাহলে সেবা বন্ধ করে চলে যেতে পারে।”
তিনি আরও দাবি করেন, “প্রোভাইডার পক্ষ থেকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”
প্রশাসনের অবস্থান

 

 

আরও পড়ুন:নজরুল বিশ্ববিদ্যালয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত ‘হুমায়ূন মেলা-১৪৩৩’

 

 

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল হালিম জানান, এখনো তার কাছে আনুষ্ঠানিক কোনো অভিযোগ জমা পড়েনি। তিনি বলেন, “অভিযোগ পেলে এবং সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
শিক্ষার্থীদের প্রতিক্রিয়া
ঘটনাটি নিয়ে হলে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটায় ভোগান্তিতে পড়েছেন অনেকেই। তবে অভিযোগ ও পাল্টা অভিযোগের ভিন্নতার কারণে বিষয়টির প্রকৃত চিত্র এখনও স্পষ্ট নয়।
শিক্ষার্থীদের একটি অংশ বলছেন, স্বচ্ছ তদন্তের মাধ্যমে দ্রুত বিষয়টি নিষ্পত্তি করা জরুরি, যাতে করে হলে স্বাভাবিক সেবা কার্যক্রম নিশ্চিত করা যায়।

শেয়ার করুন

One thought on "জাবিতে ইন্টারনেট সংযোগে ‘চাঁদা’ দাবির অভিযোগ, জিএসের অস্বীকারে তৈরি বিতর্ক"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital